রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

যশোর আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৩৪ সময় দেখুন
যশোর আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত


বেনাপোল: শার্শা উপজেলায় উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় এরই মধ্যে সার্বিক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) খাল এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে নতুন গতি আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ।’ তিনি আরও বলেন, ‘আগামী ২৭ এপ্রিল এই প্রকল্পের উদ্বোধন করা হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো শার্শা উপজেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রতিমন্ত্রী অমিতের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির
অর্থ সম্পাদক মিয়াদ আলীসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom