বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৭ সময় দেখুন
জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী


ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইয়ের সম্মিলিত চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ, যা ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার অন্যতম প্রেরণা হয়ে থাকবে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণানুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এটি কেবল একটি রাজনৈতিক ঘটনার স্মারক নয়, বরং নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক।

তিনি বলেন, সংকটের সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে সাহস ও সংহতির পরিচয় দিয়েছে, তা প্রমাণ করেছে জাতীয় স্বার্থে সব বিভাজন অতিক্রম করা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন করলেই গণতন্ত্র সুরক্ষিত হয় না। আইনের ফাঁক গলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। শেখ হাসিনা একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করলেও পরে নিজেই তা সংবিধান থেকে বাদ দিয়েছিলেন। তাই কাগজে লেখা আইন নয়, মানুষের গণতান্ত্রিক মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে রাষ্ট্রব্যবস্থা যেন কখনো ধ্বংসস্তূপে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল দেবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, একটি জাতির শক্তি শুধু ভূখণ্ড, অর্থনীতি বা রাজনৈতিক কাঠামোর ওপর নির্ভর করে না; ইতিহাস, স্মৃতি ও মূল্যবোধই একটি জাতির প্রকৃত ভিত্তি। ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সত্যনিষ্ঠভাবে ধারণ ও তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে ভাগ্যের ওপর নয়, কঠোর পরিশ্রমের ওপর আস্থা রাখতে হবে। লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আদর্শিক চেতনা ধরে রাখতে পারলে রাজনৈতিক সাফল্যও অর্জিত হবে।

অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বিভিন্ন ঘটনা ও সংগ্রামের স্মৃতিচারণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom