শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপির তৃতীয় দিনের সভা চলছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
বিএনপির তৃতীয় দিনের সভা চলছে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তৃতীয় দিনের সভা চলছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়েছে।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু সভায় সশরীরে উপস্থিত রয়েছেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে সভায় উপস্থিত আছেন যুবদলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদুর, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, ই্য়াসীন আলী, সাদরেজ জামান, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আরলী শাম্মী আখতার, জেবা খান, হেলেন জেরিন খান, চৌধুরী নায়াবা ইউসুফ, তাঁতীদলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থদেব মন্ডল, মোস্তাফিজুর রহমান,আমিনুর রহমান আমিন, উলামা দলের শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

বিএনপির তৃতীয় দিনের সভা চলছে

এ ছাড়া দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য বেলাল আহমেদ, চেয়ারপারসন কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার সভায় উপস্থিত রয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনের সভা হয় দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সভা হয় সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ৫৯২ জন। এদের মধ্যে স্থায়ী কমিটিতে ১৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ৮২ জন, এক জন সিনিয়র যুগ্ম মহাসচিব, সাত জন যুগ্ম মহাসচিব, ১০ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন ১৬১ জন। এদের মধ্যে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ১০ জন মারা গেছেন।

সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার চার দিন আগে ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের বৈঠক হয়। এরপর দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে তারেক রহমান বিভিন্ন সময় পৃথকভাবে বৈঠক করেছেন। তবে এবারের মতো এমন ধারাবাহিকভাবে নির্বাহী কমিটির নেতাদের নিয়ে কোনো সভা করেননি তিনি।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর