বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ Akshay Kumar Turns 59: From Martial Arts Instructor To Bollywood’s Khiladi Manu Bhaker suffers another personal loss; grandmother Daya Kaur passes away in Rohtak | More sports News বেনজীরকে দেশে ফেরাতে সংসদে ৪ দাবি ব্যারিস্টার আরমানের

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ সময় দেখুন
প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর


ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং আগামী ৪ অক্টোবর তাদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদকে এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর পক্ষে সংসদে বক্তব্য উপস্থাপন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষকদের যোগদানের বিষয়টি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের দায়িত্ব গ্রহণ করবেন। সহকারী শিক্ষকদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ সংক্রান্ত জটিলতার তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন মামলা নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের এই শূন্য পদগুলো দ্রুত পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর