শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) তারা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। একটি ট্রাক তাদের বহনকারী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭ জন প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন— হিমায়িত সামুদ্রিক খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আল-আবির কোল্ডস্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে এবং ফরক্লিপ ড্রাইভার ইলিয়াসের স্ত্রী এ দুর্ঘটনায় মারা গেছেন।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সূত্র জানিয়েছে, নিহত ৭ বাংলাদেশির মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর