রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ সময় দেখুন
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম


জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক (ব্যাচেলর) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়তে যেতে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে নতুন এ আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগে অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগ থাকবে। এর ফলে দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় কমবে।

সরাসরি উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া আবেদনকারীরা অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

আগের অপেক্ষমাণ তালিকা বাতিল

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে।

আগের অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। সেগুলো আর কার্যকর থাকবে না। তাই নতুন ও পুরোনো-সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পোর্টালেই পাওয়া যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর