শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন
সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১


ঢাকা: ইয়েমেনজুড়ে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে ১১ শিশু ও ৭ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। তবে হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সানা ও হোদাইদাহ, তাইজ, লাহজ, সা’আদাহ, মারিব ও আল-জাওফসহ বিভিন্ন এলাকায় ৭৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

এদিকে সৌদি আরবের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে পালটা হামলার দাবি করেছে হুথিরা। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি জোটটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর