মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বাংলাদেশের অসহায় মানুষের পাশে অস্ট্রেলিয়ার বাসভূমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
বাংলাদেশের অসহায় মানুষের পাশে অস্ট্রেলিয়ার বাসভূমি


বাংলাদেশের অসহায় মানুষের পাশে অস্ট্রেলিয়ার বাসভূমি

মাসুদ হাসান : ২০০৪ সালে অস্ট্রেলিয়ার প্রথম অনলাইন বাংলা পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে বাসভূমি। গত ১৭ বছর ধরে একটি ভিন্ন সংস্কৃতির দেশে বাসভূমি বাংলা ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিকাশে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট বাংলা পত্রিকা ও প্রথম অনলাইন টেলিভিশন বাসভূমির অন্যতম কৃতিত্ব। এ ছাড়া নাটক, টেলিফিল্ম, ট্রাভেলশো, তথ্যচিত্র নির্মাণ ইত্যাদি বাসভূমির নিয়মিত কাজের অংশ।বিষয়ভিত্তিক বেশ কয়েকটি অনুষ্ঠান করে বাসভূমি সকলের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন মানবিক কাজের জন্যও দেশে প্রবাসে বাসভূমির সুনাম রয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে গতকাল শুক্রবার ত্রাণ বিতরণ করে বাসভূমি। যমুনার ভয়াল আঘাতে দুর্গত মানুষের মধ্যে এই সাহায্য বিতরণে সহযোগিতা করে ওয়াফ সোশ্যাল কমিউনিটি।

এর আগে ২০০৫ সালে বাংলাদেশের মেধাবী ছাত্র তানভিরুল ইসলাম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণকালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে বাসভূমি তার চিকিৎসার জন্য একটি তহবিল গঠন করলে মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় ১৮ হাজার ডলার সংগ্রহ হয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে পাঁচ সন্তান হারানো নিত্য রানীর ভিক্ষা করার খবর নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের সময়ে ছাপা হবার পর বাসভূমি একটি সহায়তা তহবিল গঠন করে ওই পত্রিকার মাধ্যমে নিত্য রানীকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছিল। ভৈরবের পঙ্গু মুক্তিযোদ্ধা মজিদ মিয়া ক্যান্সারে আক্রান্ত হলে দৈনিক আমাদের সময় পত্রিকার মাধ্যমে তাকে অর্ধ লক্ষ টাকা সাহায্য দেয় বাসভূমি।

‘বাড়িয়ে দিয়েছি আলোকিত হাত’ স্লোগানের মাধ্যমে নতুন আরেকটি মানবিক প্রকল্প শুরু করেছে বাসভূমি। এই প্রকল্পের অধীনে রয়েছে, সাতক্ষীরার পদ্মপুকুর প্রতিবন্ধী কল্যাণ সমিতির মাধ্যমে এলাকার ৩১ জন প্রতিবন্ধীকে নিয়মিত আর্থিক সহায়তা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আসছে শীত মৌসুমে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর