মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল হাউজিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল হাউজিং – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৭.৭৮ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৭১ লাখ ১৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬.৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা।

ফরচুন সুজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮.৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, বেক্সিমকো, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইপিডিসি ফিন্যান্স, শমরিতা হসপিটাল ও ফার্মা এইডস লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর