মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

২৫ হাজার প্রবাসীর এ বছর মালয়েশিয়া ফেরা অনিশ্চিত, নিষেধাজ্ঞা বেড়ে ২১ ডিসেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
২৫ হাজার প্রবাসীর এ বছর মালয়েশিয়া ফেরা অনিশ্চিত, নিষেধাজ্ঞা বেড়ে ২১ ডিসেম্বর


২৫ হাজার প্রবাসীর এ বছর মালয়েশিয়া ফেরা অনিশ্চিত, নিষেধাজ্ঞা বেড়ে ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক: দেশে ছুটিতে এসে আটকে পড়া ২৫ হাজার প্রবাসী কর্মীর চলতি বছর মালয়েশিয়ায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। টানা চার মাস লকডাউনের পর মালয়েশিয়ান সরকার অনেকগুলো বিধিনিষেধ শিথিল করলেও বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। পুনরায় নিষেধাজ্ঞা বাড়িয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে করোনাকালে যেসব বিদেশি সাধারণ শ্রমিক ও গৃহপরিচারিকা বৈধভাবে দেশে ফিরেছিলেন তাদের কর্মস্থলে ফেরার অপেক্ষার প্রহর শিগিগর শেষ হচ্ছে না।ইত্তেফাক

গতকাল রবিবার মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’র খবরে বলা হয় দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে বলেছেন, বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ছুটিতে থাকা বিদেশি সাধারণ শ্রমিক ও গৃহপরিচারিকা কখন ফিরতে পারবেন সে বিষয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সবকিছু নির্ভর করছে বৈশ্বিক করোনা পরিস্থিতির ওপর। সারাভানান মুরুগান বলেন, ২০২০ সালের ১৮ মার্চ থেকে কোভিড-১৯-এর কারণে মালয়েশিয়ায় চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ফলে তারপর কোনো বিদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি। সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো শ্রমিক ও গৃহপরিচারিকা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। নিবন্ধিত এবং লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোকে অনুরোধ করছি এবং পরামর্শ দিচ্ছি যে, উত্স দেশ থেকে গৃহকর্মীদের প্রবেশের বিষয়ে নিয়োগকর্তাদের বিভ্রান্ত করে আমাদের পরামর্শ ছাড়া এমন কোনো বিবৃতি বা বিজ্ঞাপন দেবেন না।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় ২০২০ সালের মার্চে। পরে জুলাইয়ে শর্ত সাপেক্ষে ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী, শিক্ষার্থীদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও ছুটিতে এসে বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কিংবা দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি। এক বছর ছয় মাসের বেশি সময় ধরে আটকে আছেন ছুটিতে আসা কমপক্ষে ২৫ হাজার মালয়েশিয়া প্রবাসী। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল ২০২১ সালের শেষের দিকে সীমান্ত খুলে দিলে ছুটিতে থাকা কর্মীরা দেশটিতে ফিরে কাজে যোগ দিতে পারবেন। বৈশ্বিক করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০-এর ১৮ মার্চ থেকে শুরু হয় দেশটিতে সর্বাত্মক লকডাউন। ঐ সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে যেসব কর্মী ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ নিজ দেশে গিয়েছিলেন তারা এখনো আটকা পড়ে আছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর