মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

দর পতনের শীর্ষে মনোস্পুল পেপার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
দর পতনের শীর্ষে মনোস্পুল পেপার – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২০ সেপ্টেম্বর) শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫৯ বারে ১ লাখ ৩৫ হাজার ২৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ২ লাখ ৪৩ হাজার ৫৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫.৬৮ শতাংশ কমেছে। ফান্ডটি ৬২০ বারে ২৫ লাখ ৫৬ হাজার ৪১৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৪.৯১ শতাংশ, আজিজ পাইপসের ৪.৮৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৬২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৩৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.০১ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৩.৯৪ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর