সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

রামেকে আরও ৫ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
রামেকে আরও ৫ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন।

রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২৫ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৭ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১২২ জন।

এদিকে, রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ছয়জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৬টি নমুনায় ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ২১ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর