মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

৪% সুদে প্রণোদনা ঋণ দেবে লংকাবাংলা ফাইন্যান্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
৪% সুদে প্রণোদনা ঋণ দেবে লংকাবাংলা ফাইন্যান্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ঘোষিত ২য় দফায় প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রণোদনা প্যাকেজের আওতায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে উদ্যোক্তাগণ ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ঋণ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান এবং নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হানিয়াম মারিয়া চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর