মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আনোয়ারায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫১৭ সময় দেখুন
আনোয়ারায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাব্রেকারে আনোয়ারা সদর ইউনিয়ন ৪-২ গোলে বারখাইন ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় পরৈকোড়া ইউনিয়ন ১-০ গোলে রায়পুর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।

শনিবার (২৭ মে) দুপুর ২ টায় আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টি ইউনিয়নের মোট ১১টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর