সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

Google Privacy Settings: যে কোনও সময় দরকার হতে পারে, কীভাবে Google-এর প্রাইভেসি সেটিংস পরিবর্তন করা যাবে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
Google Privacy Settings: যে কোনও সময় দরকার হতে পারে, কীভাবে Google-এর প্রাইভেসি সেটিংস পরিবর্তন করা যাবে!


#কলকাতা: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গুগল (Google) ওতপ্রোতভাবে জড়িত। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব কিছুর ক্ষেত্রেই একমাত্র মুশকিল আসান হল গুগল। স্কুল থেকে শুরু করে অফিস, কেনাকাটা থেকে শুরু করে রান্নাবান্না, ভিডিও দেখা থেকে শুরু করে সিনেমা, কোনও জায়গার ঠিকানা থেকে শুরু করে এক নিমেষে নানা অজানা তথ্য জানার একমাত্র সমাধান হল গুগল। এর ফলে গুগলের চাহিদা দিন দিন আরও বেড়ে চলেছে। আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য গুগলের তরফ থেকে নানা ধরনের ফিচার আনার সঙ্গে সঙ্গে গুগল বিশেষ নজর দিয়েছে গুগল অ্যাকাউন্টের (Google Account) সুরক্ষা রক্ষায়। এর জন্য গুগল নিয়ে আসতে চলেছে গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিং ইনটু ওয়ান প্লেস (Into One Place)। এর মাধ্যমে একই সঙ্গে জিমেল (Gmail), ইউটিউব (YouTube) ও গুগলের অন্যান্য অ্যাপের ডেটা সুরক্ষিত রাখা যাবে।

গুগলের প্রাইভেসি চেক আপ (Privacy Checkup)-এর মাধ্যমে প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে। এই প্রাইভেসি সেটিং অন্যান্য গুগল অ্যাপসের ক্ষেত্রে আলাদাভাবেও করা যাবে। অ্যান্ড্রয়েড (Android) ফোনের ক্ষেত্রে সেটিংস মেনুতে গিয়ে গুগল অথবা গুগল সার্ভিসে (Google Services) গিয়েই এই প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক, কী ভাবে এই প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে-

আরও পড়ুন- সন্তানের নেট সার্ফিং হবে নিরাপদ, কী ভাবে Kids Mode চালু করবেন Microsoft Edge-এ?

ওয়েবের ক্ষেত্রে প্রথমেই খুলতে হবে https://myaccount.google.com/, তার পর ডেটা এন্ড প্রাইভেসি (Data & Privacy) বাটনে ক্লিক করতে হবে, এর পর ওয়েব অ্যান্ড আপ অ্যাক্টিভিটিতে (Web & App Activity) গিয়ে প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে। এছাড়াও সরাসরি অ্যাক্টিভিটি কন্ট্রোলস পেজে (Activity Controls Page) গিয়ে প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে।

নিজেদের ডেটা সুরক্ষিত রাখার জন্য পুরনো ডেটা বা ডকুমেন্ট ডিলিট করে ফেলতে চাইলে, তাও করা যাবে। ম্যানেজ অ্যাক্টিভিটি (Manage Activity)-র মাধ্যমে এটি করা যাবে। এছাড়াও অটো ডিলিট (Auto Delete) অপশনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুরনো ডেটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও অন্যান্য অ্যাপের সঙ্গে নিজেদের গুগল অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে প্রথমেই গুগলের অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সিকিউরিটি (Security) অপশনে ক্লিক করতে হবে। এরপর থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাকসেসে (Third Party Apps With Account Access) গিয়ে ম্যানেজ থার্ড পার্টি অ্যাকসেসে (Manage Third Party Access) ক্লিক করে প্রাইভেসি সেটিং পরিবর্তন করা যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর