রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময় মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চই আমরা ব্যবস্থা নেব।

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এখনই স্কুলে পাঠানোর ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা আপাতত ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহ পার হোক, তারপর আমরা দেখবো কী করা যায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার সব তথ্য সঠিক নয় বলেও জানান দীপু মনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর