শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বহুদলীয় গণতন্ত্রের নামে বিরাজনীতিকরণ চলছে: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
বহুদলীয় গণতন্ত্রের নামে বিরাজনীতিকরণ চলছে: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্রই না। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বিরাজনীতিকরণ চলছে। বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী সব ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সকল বিভাগ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে।

তিনি বলেন, ‘বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না।’

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জাতীয় পার্টি নেতারা রোববার পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, পার্টির সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন মো. জহুরুল হক জহির, লে. ক. (অব.) শাব্বির আহমেদ (যশোর), সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন আশরাফ (কুষ্টিয়া), নির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন উসমান আলী (সিলেট), যুগ্ম সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক হয়েছেন খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর