মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

মাদ্রিদে সংবর্ধিত হলেন গ্রেটার ঢাকার সভাপতি সোহেল ভূঁইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১০ সময় দেখুন
মাদ্রিদে সংবর্ধিত হলেন গ্রেটার ঢাকার সভাপতি সোহেল ভূঁইয়া

-কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী এম এইচ সোহেল ভূঁইয়াকে মাদ্রিদে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেন, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ও নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটি ইন স্পেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে এ সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি ও ও নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে ও ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এক্রামুজ্জামান কিরণ, সিনিয়র সহ -সভাপতি মোঃ আবুল হোসেন, সহ -সভাপতি আমির হুসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান,নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটি ইন স্পেনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সিকদার, গাজী পুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি মুরশেদ আলম তাহেরসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সংবর্ধিত এম এইচ সোহেল ভূঁইয়া মাদ্রিদে তার দীর্ঘ প্রবাস জীবনে কমিনিটির কল্যাণে একজন দক্ষ সংগঠকের ভূমিকা রেখেছেন।
সংবর্ধিত অতিথি এম এইচ সোহেল ভূঁইয়া বলেন, মাদ্রিদে কমিউনিটির কল্যাণে আঞ্চলিক সংগঠন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কমিউনিটির কল্যাণ তথা মানবিক কাজের জন্য মানুষের সৃজনশীল মন ও ইচ্ছেটাই বড় বিষয়। যে কেউ যে কোনো অবস্থানে থেকে মানবিক কাজে সঙ্গী হতে পারে। তিনি কমিউনিটিতে এই ঐক্য বজায় রাখতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

পরে সংবর্ধিত অতিথি এম এইচ সোহেল ভূঁইয়াকে ফুলেল শুভেচছা শুভেচ্ছা জানান কমিউনিটিনেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর