শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নেতাকর্মীদের বঙ্গবন্ধু পরিবারের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি যদি করেন আদর্শের রাজনীতি করেন। বেঁচে থাকার জন্য টাকা বানানোর প্রয়োজন নেই, সম্পদ বানানোর কোনো প্রয়োজন নেই। দুনিয়া থেকে চলে গেলে এগুলো কে খাবে? এত টাকা এত সম্পদের কী প্রয়োজন? কিছু কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। শুধু টাকা আর টাকা। সম্পদ আর সম্পদ। দেশে সম্পদ বিদেশে সম্পদ; এদের এই যে বেপরোয়া লোভ-লালসা এর যেন কোনো শেষ নেই।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বলেন মূল্যায়ন হয়নি, কিছু পাইনি। এ ধরনের হাহাকার শুনতে পাই। একটু বঙ্গবন্ধু পরিবারের দিকে চেয়ে দেখুন। বঙ্গবন্ধু যখন ছিলেন না কীভাবে এই পরিবার চলেছে। কীভাবে বেগম মুজিব একটা পরিবারকে আগলে ধরেছেন, সেই ইতিহাস পড়ুন। সেই ইতিহাস থেকে শিক্ষা নিন।’

সততার রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ১৯৭৫’র পর গোটা পরিবার শেষ। বঙ্গবন্ধু নেই, বেগম মুজিব নেই। তিন ভাই নেই। বিদেশে ছিলেন বলে শেখ হাসিনা-শেখ রেহানা বেঁচে গিয়েছেন। এই নিঃস্ব অবস্থা থেকে কোথায় আজকে ফ্যামিলি।’

এ সময় ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ছেলেমেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বিভিন্ন ত্যাগ ও সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘তারা ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার সেন্টার কোনো হাওয়া ভবন নির্মাণ করেননি। তাদের জ্ঞানে গরিমা, মেধা পড়াশোনায় সমৃদ্ধ করেছেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হাহাকার করছেন কেন? বাংলাদেশে এখনকার যুগে বেঁচে থাকার অনেক পথ। অনেক দুয়ার শেখ হাসিনা খুলে দিয়েছেন। টাকা পয়সার দিকে চোখ দিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু পরিবারের দৃষ্টান্ত অনুসরণ করুন। আমার অবাক লাগে কিছু কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। শুধু টাকা আর টাকা। সম্পদ আর সম্পদ। দেশে সম্পদ বিদেশে সম্পদ; এদের এই যে বেপরোয়া লোভ-লালসা এর যেন কোন শেষ নেই।’

জীবন উপভোগের জন্য আমি মাঝে মাঝে ভাবি ওদের আর কত টাকা দরকার? কত সম্পদের দরকার— এমন প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কর্মীদের শেখ হাসিনার জন্মদিবসে তার সততা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তার সততা আদর্শ থেকে আমরা শিক্ষা নেই। টাকা-পয়সার প্রতি তার কোনো লোভ নেই। বাংলাদেশের বহু গরিব মানুষ শেখ হাসিনার সাহায্যে চলে। বহু অসুস্থ মানুষকে তিনি চিকিৎসার ব্যবস্থা করে দেন। পলিটিশিয়ানদের সকাল বেলা ফোন করে খুব কমকেই পাাওয়া যায়! কিন্তু শেখ হাসিনাকে আপনি ভোর পাঁচটায় ফোন করলেও পাবেন, রাত দুইটায় ফোন করলেও পাবেন। আমি মাঝে মাঝে ভাবি তিনি কখন ঘুমান!’

ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীর দিকে তাকান। টাকা-পয়সা সম্পদের দিকে তাকাবেন না। রাজনীতি যদি করেন আদর্শের রাজনীতি করেন। বেঁচে থাকার জন্য টাকা বানানোর প্রয়োজন নেই, সম্পদ বানানোর কোন প্রয়োজন নেই। দুনিয়া থেকে চলে গেলে এগুলো কে খাবে? এতো টাকা এতো সম্পদের কী প্রয়োজন? মিনিমাম যেটুকু প্রয়োজন স্বচ্ছলতার জন্য সেটুকু অর্জন করুন।’

তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি ও তার দোসররা উন্নয়ন দেখে না। সরকারের অর্জন দেখে না। কারণ তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা মেট্রোরেল দেখে না, তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখে না। তারা পদ্মা সেতু দেখে না। তারা চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল দেখে না। শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন-শিক্ষা এসব চোখে না। তারা ডিজিটাল বাংলোদেশের আলো দেখে না। তারা অমাবস্যার অন্ধকার দেখে।’

এ দেশের রাজনীতিতে পঁচাত্তর পরবর্তীকালের সবচেয়ে ঝুঁকিময় জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছেন তিনি। তার জীবনের ওপর বারবার আঘাত করা হয়েছিল। অন্তত ২০ বার হত্যার চেষ্টা হয়েছিল। এখনও ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি। কিন্তু শেখ হাসিনা ভয়কে জয় করেছেন। পিতা বঙ্গবন্ধুর মতো ভয়কে জয় করে, হাসিমুখে সকল ষড়যন্ত্র মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন।’

করোনা সংক্রমণ কমে গেলেও সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর