#কলকাতা: জনপ্রিয় ই-কমার্স Flipkart-এ বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days) শুরু হওয়ার আগেই, শুরু হয়ে গিয়েছে ধামাকা। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে মোবাইল প্রস্তুতকারীসংস্থাগুলো লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। Realme তাদের নতুন ফোন Realme C25Y এবং Realme Band 2 সেল করা শুরু করেছে Flipkart-এ। এই দু’টোই পাওয়া যাচ্ছে অনলাইনে Flipkart.com এবং Realme.com-এ। উন্নত ও অত্যাধুনিক ফিচার যুক্ত এই স্মার্টফোন এবং ব্যান্ডটি প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক এদের ফিচার।
Realme C25Y
এই এন্ট্রি-লেভেল (Entry-Level) স্মার্টফোনটিতে রয়েছে ৫০ এমপি এএল ট্রিপল ক্যামেরা সিস্টেম (50MP Al Triple Camera) ৫০ এমপি প্রাইমারি মডিউল (50MP Primary Module) সহ। এর সঙ্গে এতে রয়েছে ম্যাক্রো লেন্স (Macro Lens) এবং বিঅ্যান্ডডাবলু লেন্স (B&W Lens)।
এতে রয়েছে ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি যুক্ত ১৮ ডাব্লু (18W) কুইক চার্জ (Quick Charge)। Realme C25Y ফোনটিতে রয়েছে ইউনিসক টি৬১০ প্রসেসর (Unisoc T610 Processor), ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Instant Fingerprint Sensor), ৮ এমপি সেলফি ক্যামেরা (Selfie Camera), তিনটে কার্ড স্লট (Card Slot)।
আরও পড়ুন- থাকছে ড্রপ নচ ডিসপ্লে, Flipkart Big Billion Days Sale-এ লঞ্চ হতে চলেছে Poco C31
Realme C25Y ফোনটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে যুক্ত একটি অত্যাধুনিক ফোন। Realme C25Y ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি কালারে। এর মধ্যে একটি হল গ্লেসিয়ার ব্লু (Glacier Blue) এবং আরেকটি মেটাল গ্রে (Metal Grey)।
ফোনটির 4GB+64GB ভার্সন পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায় এবং 6GB+128GB ভার্সন পাওয়া যাচ্ছে ১১,৯৯৯ টাকায়।
Realme Band 2
Realme Band 2-এ রয়েছে ৩.৫ সেমির কালার ডিসপ্লে (Colour Display)। এই ব্যান্ডটির রেজোলিউশন (Resolution) ১৬৭*৩২০ পিক্সেল (167*320 Pixels)। এর ফলে এটিতে ফাইন কোয়ালিটির ছবি দেখা যায় বিভিন্ন কালারের। এর মধ্যে রয়েছে ৫০০ নিটসের (500 Nits) সব চেয়ে বেশি ব্রাইটনেস, যাতে আউটডোর লাইটেও পরিষ্কার দেখা যায়।
Realme Band 2-তে রয়েছে ব্লাড অক্সিজেন মনিটর (Blood Oxygen Monitor) এবং হার্ট রেট মনিটর (Heart Rate Monitor)। যা তিনটি এলইডি ড্রাইভার (LED Driver), একটি ফটোডায়ড (Photodiode) এবং একটি অ্যানালগ ফ্রন্ট এন্ড (Analog Front End) যুক্ত। এর সঙ্গে এটিতে রয়েছে জিএইচ৩০১১ সেন্সর (GH3011) যা হার্ট রেট (Heart Rate / HR), হার্ট রেট ভ্যারিবিলিটি (Heart Rate Variability / HRV), পেরিফেরাল ক্যাপিলারি অক্সিজেন স্যাচুরেসন (Peripheral Capillary Oxygen Saturation / SpO2) মাপতে সাহায্য করে।
Realme Band 2-এ রয়েছে ১৫ ধরনের স্পোর্টস মোড (Sports Mode)। এতে রয়েছে ২০৪ এমএএইচ (204 mAh) ব্যাটারি, যা একবার চার্জ দিলে একটানা ১২ দিন পর্যন্ত চলবে।
ব্যান্ডটি পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়।