মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

[১] মালিতে ১৪০ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
[১] মালিতে ১৪০ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত


[১] মালিতে ১৪০ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত

সুজন কৈরী: [২] মালির রাজধানী বামাকো থেকে প্রায় ১২শ’ কিলোমিটার দূরে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৩), মিনুসমা, গুন্দাম, মালির ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেছেন।

[৩] মালির শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়। গত ২৭ সেপ্টেম্বর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনুসমা পুলিশ কম্পোন্যান্টের কন্ট্রোলার জেনারেল Mamouna Ouedraogo, ডেপুটি পুলিশ কমিশনার। তিনি ব্যানএফপিইউ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক পরিয়ে দেন।

[৪] অনুষ্ঠানে এফপিইউ কো-অর্ডিনেটর Hammanjabu Samuel,রিজিয়নাল কমান্ডার Sanou Diouf এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা, স্থানীয় মেয়র, মালির নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ গুন্দামের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যানএফপিইউ-২ স্থানীয় জনগণের ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে ব্যানএফপিইউ-২ এর মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি মিশন ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

[৫] ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) কমান্ডার (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের ভ‚য়সী প্রশংসা লাভ করেছে।
পদক প্রদান শেষে প্রধান অতিথি ব্যানএফপিইউ-২ চত্ত¡রে একটি গাছের চারা রোপণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর