সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

২৯ কেজি গাঁজাসহ ৪৬ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
২৯ কেজি গাঁজাসহ ৪৬ জন গ্রেফতার


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: 

গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার  ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ পৃথক এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৫ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৪০ বোতল ফেনসিডিল ও ২৯ কেজি ৫৮০ গ্রাম ৯৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর