শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘২০০১ সালের ১ অক্টোবর ছিল একাত্তরের ২৫ মার্চের প্রতিচ্ছবি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
‘২০০১ সালের ১ অক্টোবর ছিল একাত্তরের ২৫ মার্চের প্রতিচ্ছবি’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত হাওয়া ভবনের নীলনকশায় কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে তাণ্ডব শুরু করেছিল। আজ সেই পহেলা অক্টোবর। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত একই কায়দায় নিরীহ বাঙালির ওপর হামলা করেছিল। এদিন তারা অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন, হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, জীবন দিয়েছিল তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই।

শুক্রবার (১ অক্টোবর) সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত ত্রাসের রাজত্ব কায়েম করে অসংখ্য মানুষকে হত্যা করেছিল, সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে দেশত্যাগে বাধ্য করেছিল। তারা হত্যা, লুণ্ঠন, ধর্ষণে মেতে উঠেছিল। পরবর্তী সময়ে তা নিয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট অনুসারে অপকর্মকারীদের কঠোর বিচারের দাবি জানাই।’

তিনি বলেন, ‘২০০১ সালের এই পহেলা অক্টোবরের পরই কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামী, সাঈদী, আলী আহসান মুজাহিদদের নিয়ে তারা সরকার গঠন করেছিল। স্বাধীনতা বিরোধীদের তারা পতাকা দিয়েছিল, মন্ত্রীও করেছিল। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে করেছিল কৃষিমন্ত্রী। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের নিয়ে গঠন করেছিল বিএনপি আর এই স্বাধীনতা বিরোধীদের পতাকা তুলে দিয়েছিল বেগম জিয়া। তারা দেশকে ধ্বংসের চরম জায়গায় নিয়ে গিয়েছিল। আমরা সেই বাংলাদেশে আর ফিরে যেতে চাই না।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এসডিজি অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কলম্বিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে মুকুট মণি উপাধিতে ভূষিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ শান্তির স্বপ্নের বাংলাদেশ।’

কৃষিবিদদের এ নেতা বলেন, ‘ঐক্যই শক্তি। ঐক্য পারে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে। সব বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদদের ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি, কৃষক ও কৃষিবিদদের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লার মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শাদাত উল্লা স্যার রাজনীতিবিদ ছিলেন না তবে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। উনি নেতা ছিলেন না তবে শিক্ষক হিসেবে নেতার চেয়েও অনেক গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ছাত্রদের জন্য আস্থার জায়গা। আমার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্ব স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর