রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

জিয়াউদ্দিন বাবলু: জাতীয় পার্টির মহাসচিব মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬১ সময় দেখুন
জিয়াউদ্দিন বাবলু: জাতীয় পার্টির মহাসচিব মারা গেছেন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া সকাল সাড়ে ৯টার পর এ তথ্য নিশ্চিত করে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর লাশ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

সেপ্টেম্বর মাসের শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মি. বাবলু। কয়েকদিন আগে শরীরের অবস্থার অবনতি হলে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।তিনি সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর