মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

rollout begins tpday Should you upgrade know all detail| আপনি কি করছেন? বিনামূল্যে Windows 11-এ আপগ্রেড শুরু আজই, জেনে নিন এই বিষয়গুলি…– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
rollout begins tpday Should you upgrade know all detail| আপনি কি করছেন? বিনামূল্যে Windows 11-এ আপগ্রেড শুরু আজই, জেনে নিন এই বিষয়গুলি…– News18 Bangla


#কলকাতা: চলতি বছর অগাস্টের শেষের দিকে বলা হয়েছিল, বাজারে আসতে চলেছে Windows 11। সেই মতো, আজ অর্থাৎ ৫ অক্টোবর থেকে সকলের কাছে পৌঁছে যাবে উইন্ডোজের এই নয়া ভার্সন। নিজের PC বা ল্যাপটপ আপডেট করতে পারা যাবে আজ থেকেই। তবে, এই আপডেটের জন্য আমাদের সিস্টেম সক্ষম কি না তা জেনে নিতে হবে আগে।

আপডেটের পূর্বে PC হেলথ চেক টুল নিয়ে এসেছে Microsoft। এই টুল ব্যবহার করলেই জানা যাবে, আমাদের সিস্টেমে এই ভার্সনটি চলবে কি না।

যদি আপডেট নেওয়ার জন্য প্রস্তুত থাকে সিস্টেম, তাহলেও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যার মধ্যে প্রথমটি হল, একটি নতুন ভার্সন আসছে উইন্ডোজের, তার প্রথম পর্যায়ের ব্যবহারকারীই কি আমরা হতে চাইছি? এই উত্তরের জন্য জেনে নিতে হবে বেশ কয়েকটি বিষয়।

আরও পড়ুন: ৬ ঘণ্টা বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, ঘরে বাইরে বিপদে জুকারবার্গ খোয়ালেন ৫০ হাজার কোটির বেশি টাকা!

PC-র জন্য এখনও পর্যন্ত Microsoft-এর সবচেয়ে সুরক্ষিত অপারেটিং সিস্টেম হল Windows 11। কারণ এতে ভার্চুয়ালাইজেশন বেসড সিকিওরিটি (VBS) রয়েছে। যদিও রিপোর্ট বলছে, VBS সিস্টেমের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি ইউজার গেমার হন।

গেমারদের জন্য Windows 11

PC gamer -এর রিপোর্ট বলছে, গেমাররা পারফরম্য়ান্সে ২৫ শতাংশ ডিক্লাইন পেতে পারেন যা ফ্রেম রেটে প্রভাব ফেলার জন্য যথেষ্ট। যদিও একমাত্র নতুন আপডেটের ক্ষেত্রেই গেমাররা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যাঁরা Windows 10 Home বা Windows 10 Pro থেকে Windows 11-এ আপগ্রেড করবেন, তাঁদের PC বা ল্যাপটপে VBS ডিজেবল-ই থাকবে।

এবিষয়ে Microsoft-এর তরফে জানানো হয়েছে, “Windows 11 আপগ্রেড করতে গেলে VBS-র প্রয়োজন নেই কিন্তু আমরা মনে করি VBS যে সুরক্ষা প্রদান করে তা গুরুত্বপূর্ণ, তাই সেই কথা মাথায় রেখে আমরা চাই, যে সব PC-তে Windows 11 চলবে, সেখানে যেন ন্যূনতম সুরক্ষা থাকে এবং তা যেন DoD -তে থাকা সুরক্ষার সমকক্ষ হয়।”

কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, “OEM ও silicon -এর সঙ্গে পার্টনারশিপে আমরা VBS ও HVCI নতুন PC-গুলিতে আগামী বছর সক্রিয় করব। পাশাপাশি চেষ্টা করব VBS-কে বেশিরভাগ PC-তে নিয়ে আসার।”

আরও পড়ুন: বিটকয়েনে বিনিয়োগে আগ্রহী? কেনার আগে এক নজরে দেখে নিন IMF-এর সতর্কবার্তা

গেম খেলতে না পারলে ?

গেমে সমস্যা হলেও বাকি ফিচার্স কিন্তু Windows 11-এর বেশ আকর্ষণীয়। যাঁরা Windows 10 থেকে আপগ্রেড করবেন, তাঁদের কাছে এই ফিচার আরও আকর্ষণীয় হবে।

তবে, যদি PC-তে Windows 10 ভালো ভাবে চলে এবং এতে কোনও অসুবিধা না হয়, তাহলে এখনই এই নতুন ভার্সন আপডেট না করলেও চলবে। পাশাপাশি, Windows 10-এ যা যা ফিচার রয়েছে, তা ২০২৫ পর্যন্ত চলবে এবং সিকিউরিটি আপডেটসও ২০২৫ পর্যন্ত থাকবে। তাই Windows 11-এ যাওয়ার জন্য হাতে অনেকটা সময় পাওয়া যাবে।

এছাড়া, যে কোনও সফটওয়্যার আপডেটের ক্ষেত্রেই শুরুর দিকে একাধিক জিনিসে সমস্যা হতে পারে, তাই অপেক্ষা করে যাওয়া ভালো। একটু সময় নিয়ে Windows 11-এ আপডেট করলে খুব বেশি সমস্যা হবে না।

এর পরও যদি Windows 11 নেওয়ার ইচ্ছা থাকে, তা হলে-

সেটিংসে যেতে হবে প্রথমে, তার পর আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে, উইন্ডোজ আপডেটে গিয়ে চেক ফর আপডেটস-এ যেতে হবে। যদি PC আপডেটের জন্য সক্ষম হয়, তা হলে Windows 11-এ আপগ্রেড করার অপশন আসবে এবং সেখান থেকে তা ডাউনলোড করে ইনস্টল করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর