মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ডিএসইর পিআইও হলেন এম সাইফুর রহমান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
ডিএসইর পিআইও হলেন এম সাইফুর রহমান – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ইনফরমেশন অফিসার (পিআইও) হিসেবে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ৷ ডিএইর পরিচালনা পর্ষদ তাকে এ দায়িত্ব দেন৷

জানা যায়, এম. সাইফুর রহমান মজুমদার ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে ২০২০ সালের ৯ জানুয়ারি যোগ দেন৷ ডিএসইতে যোগদানের পূর্বে তিনি কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা কর্পোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

একজন পেশাদার হিসেবে তিনি ২২ বছর ধরে বিভিন্ন পদে বেসরকারী খাতের সাথে জড়িত আছেন৷ পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন পরিচালনা, মানব সম্পদ পরিচালনা এবং পরিচালনা পরামর্শক ইত্যাদি ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে৷ তিনি ব্যবস্থাপনা এবং শিল্প ক্ষেত্রে বিভিন্ন পদে যেমন কোম্পানি সচিব, নিয়ন্ত্রক (অর্থ), অর্থ পরিচালক, নির্বাহী পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

সাইফুর রহমান মজুমদার একজন খ্যাতনামা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট৷ তিনি বাংলাদেশের শীর্ষ স্থানীয় উভয় অ্যাকাউন্টিং সংস্থা আইসিএবি এবং আইসিএমএবি এর ফেলো সদস্য৷

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (সম্মান) এবং এম.কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন৷ চাটার্ড অ্যাকাউন্টেসি কোর্সের সময় সাইফুর রহমান মজুমদার বাংলাদেশের অন্যতম শীর্ষ নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি রহমান রহমান হকের সাথে কাজ করেছেন৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর