সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

explained-what-is-open-ran-for-5G-network, 5G-র জন্য প্রয়োজন হবে ওপেন RAN-এর– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
explained-what-is-open-ran-for-5G-network, 5G-র জন্য প্রয়োজন হবে ওপেন RAN-এর– News18 Bangla


#কলকাতা: বর্তমানে একটি অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব়্যান (RAN)। এটি মূলত একটি অ্যাব্রিভিয়েশন। যার পুরো কথাটি হল রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (Radio Access Network)। টেলিকম সেক্টরের সঙ্গে যুক্ত এই শব্দটিই আগামীদিনের মোবাইল যোগাযোগ ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোয়াড দেশগুলি যার মধ্যে ভারতও রয়েছে, তারা নিজেদের মধ্যে RAN চালু করা নিয়ে একটি আলোচনা করেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই চালু করা হবে RAN। তার আগে জেনে নেওয়া যাক RAN ব্যবস্থার বিভিন্ন খুঁটিনাটি।

ওপেন ব়্যান (OPEN RAN) পদ্ধতি কী?

খুব সহজ ভাবে বলতে গেলে মোবাইল যোগাযোগ পদ্ধতি এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন সফটঅয়্যার ও হার্ডঅয়্যার RAN-এর মধ্যে অন্তর্ভুক্ত। যখন কেউ মোবাইল থেকে ফোন করেন তখন মোবাইল ফোন থেকে সিগন্যাল বেরিয়ে তা টাওয়ারে লাগানো যে অ্যান্টেনা থাকে সেখানে পৌঁছয়। অপর দিক থেকে অ্যান্টেনা থেকে বিভিন্ন সিগন্যাল বেরিয়ে মোবাইল ফোনে আসে। এই পদ্ধতিকে RAN বলে।

মূলত পাঁচটি সব থেকে বড় RAN নেটওয়ার্ক রয়েছে বিশ্ব জুড়ে। যারা সারা বিশ্বের ৯৫ শতাংশ মোবাইল নেটওয়ার্ক কনট্রোল করে। সেই ৫টি সংস্থার মধ্যে দু’টি সংস্থার নাম হুয়াইয়ে (Huawei) এবং জে টি ই (ZTE)। এই দু’টোই চিনা সংস্থা। এছাড়াও রয়েছে এরিকশন (Ericsson) এবং নোকি (Noki)। এই দু’টি ইউরোপীয়ান সংস্থা এবং পঞ্চমটি হল উত্তর কোরিয়ার সংস্থা সামস্যাং (Samsung)। সম্প্রতি ডেলোয়িট এই বিষয়ে একটি সমীক্ষাপত্র প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে ওই পাঁচটি সংস্থার মধ্যে হুয়াইয়ে, এরিকশন এবং নোকিয়া প্রায় ৮০ শতাংশ RAN নিয়ন্ত্রণ করে।

এই প্রসঙ্গে দ্য ওপেন ব়্যান পলিসি কোয়ালিশনের (The Open RAN Policy Coalition) কথাও বলতে হয়। এর অর্থ- মোবাইল নেটওয়ার্ক এমনভাবে বসানো হয় যেখানে রেডিও সিগন্যাল, হার্ডঅয়্যার এবং সফ্টওয়্যার একটি প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয়।

ওপেন ব়্যান (OPEN RAN)-এর সুবিধাগুলি কী কী?

বর্তমানে যে সমস্যাগুলি রয়েছে তা মূলত ক্লোজড ব়্যান (closed RAN)-এর ক্ষেত্রে। কোনও একজন নির্দিষ্ট ভেন্ডারের কাছ থেকে কোনও লাইসেন্সড সফটওয়্যার কেনার অর্থ, কোনও নেটওয়ার্ক রেডিও সিগন্যালের জন্য কোনও একটি RAN ভেন্ডারের কাছ থেকে সফ্টওয়্যার এবং অন্য কোনও RAN ভেন্ডারের কাছ থেকে হার্ডওয়্যার কিনতে পারে না। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট ভেন্ডারের কাছ থেকেই হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার কিনতে হবে। যার ফলে বর্তমানে কোনও একটি ভৌগোলিক এলাকায় কোনও মোবাইল নেটওয়ার্ক তৈরির জন্য একটি ভেন্ডারের কাছ থেকেই সমস্ত হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার কিনতে হয়।

আরও পড়ুন- কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ-এর ক্ষেত্রে কি মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতি নিরাপদ?

এর পরবর্তীতে ওই টাওয়ারে কোনও সমস্যা দেখা দিলে বা কোনও হার্ডওয়্যারে কোনও সমস্যা দেখা দিলে পুরো হার্ডওয়্যার পরিবর্তন করতে হতো। যা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। কিন্তু ওপেন ব়্যান প্রক্রিয়ায় এই সমস্যাগুলির মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই।

৫জি (5G) আসার ফলে প্রায় সমস্ত মোবাইল নেটওয়ার্কই আপডেট করার প্রয়োজন হবে। সব সিস্টেম নতুন করে ইনস্টল করার প্রয়োজন পড়বে। এক্ষেত্রে ওপেন RAN বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওপেন RAN আসার ফলে পুরো নেটওয়ার্ক সিস্টেম না পরিবর্তন করলেও হবে।

ওপেন RAN প্রক্রিয়ায় সব থেকে সুবিধা হল, এক্ষেত্রে মোবাইল যোগাযোগ প্রদানকারী সংস্থাগুলির কাছে বিভিন্ন সংস্থার থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনার সুবিধা থাকবে।

ওপেন RAN শুরুর ক্ষেত্রে কতটা সময় লাগতে পারে?

ডেলোয়েট যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, ওপেন RAN এখন থেকেই বাজারে এসে গিয়েছে। শুরুর সময়ে গোটা বিশ্বে মাত্র ৩৫ জন ওপেন RAN আর্কিটেক্টের সঙ্গে জড়িত ছিল। কিন্তু বর্তমানে, বর্তমানে ওপেন RAN-এর বাজার বৃদ্ধি হচ্ছে।

অন্য একটি রিপোর্টে প্রকাশ, রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন (Vodafone) ওপেন RNA-এর উপর কাজ করছে। তারা মূলত 5G উন্নতকরণের কাজ করছে ওপেন RNA আর্কিটেকচারের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার যে মেক ইন ইন্ডিয়া (Make In India) ক্যাম্পেন শুরু করেছিল তাতে সামিল হবে ওপেন RAN প্রযুক্তি।

চিন অ্যাঙ্গেল কী?

এবিষয়েও চিনা হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে ওপেন RAN প্রযুক্তির গতি বৃদ্ধি করতে সমস্ত প্রচেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু এমন কিছু প্রযুক্তির ব্যবহার যা ভারতের নিরাপত্তায় ক্ষতি হতে পারে সেই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে ভারত। হুয়াইয়ে (Huawei)-এর প্রযুক্তি এবং হার্ডওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ভারতও সেই একই পথে হেঁটে জানিয়েছে, এমন কোনও প্রযুক্তি বা এমন কোনও হার্ডওয়্যার যা দেশের নিরাপত্তা ব্যাহত করতে পারে তেমন কিছু ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। এমনকী এই ধরনের প্রযুক্তি সরবরাহ করে এমন ভেন্ডারদেরও অনুমতি দেওয়া হবে না।

কারণ হিসেবে জানানো হয়েছে, চিনের সংস্থাগুলি চিন সরকারের দ্বারা পরিচালিত হয়। এর ফলে তাদের তৈরি কোনও প্রযুক্তি ব্যবহার করলে তারা সেই প্রযুক্তি দিয়ে নজরদারি চালাতে পারে। এবং বিভিন্ন গোপন তথ্য জেনে নিতে পারে। সেই কারণে বিশ্বাসযোগ্য সংস্থাদের থেকেই প্রযুক্তি সহায়তা নেওয়ার কথা জানানো হয়েছে।

5G নেটওযার্কের জন্য কেন ORAN প্রয়োজন?

5G নেটওয়ার্কের ক্ষেত্রে মোবাইল যোগাযোগ প্রদানকারী সংস্থাগুলির জন্য ORAN মডেল অত্যন্ত আকর্ষণীয় একটি মডেল। বর্তমানে বেসরকারি সংস্থাগুলির মধ্যে ORAN সেভাবে শুরু করা হয়নি। বর্তমানে প্রায় সব মোবাইল যোগাযোগ প্রদানকারী সংস্থাই সিঙ্গল ভেন্ডার প্রযুক্তি ব্যবহার করে। ওপেন RAN বা ORAN প্রযুক্তি শুরু করার ফলে প্রতিটি সংস্থা খুব সহজেই 5G ইম্প্লিমেন্ট করতে পারবে। কারণ সিঙ্গল ভেন্ডার প্রযুক্তি ব্যবহার করে 5G পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু ORAN প্রযুক্তিতে সেই সমস্যাগুলি থাকবে না। কারণ ORAN প্রযুক্তিতে টাওয়ারের অ্যান্টেনায় অল্প কিছু প্রযুক্তির পরিবর্তন করে 5G পরিষেবা দেওয়া সম্ভব।

ORAN প্রযুক্তির ব্যবহার করার ফলে বেসরকারি মোবাইল যোগাযোগ প্রদানকারী সংস্থাগুলি খুব সহজেই নিজেদেরকে বাড়াতে পারবে। ORAN-এর ফলে যে যে সুবিধাগুলি হবে-

সাপ্লায়ার বা সরবরাহকারীদের মধ্যে থেকে নিজের পছন্দমতো সরবরাহকারী বেছে নিতে পারবে টেলিকম সংস্থাগুলি।

হার্ডওয়্যার ও অন্য প্রযুক্তির ক্ষেত্রে দাম অনেকটাই কমানো সম্ভব।

5G-এর ক্ষেত্রে রিয়েল টাইম ডেটা অ্যাকুইজিশন, রোবোটিক এবং রিমোট অপারেশনের মতো একাধিক দিক খুলে যাবে।

অর্থ উপার্জনের জন্য একাধিক টেলিকম সংস্থাগুলির কাছে একাধিক পথ খুলে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর