প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (০৬ অক্টোবর) ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৫ লাখ ৬৬ হাজার ৮২৬টি শেয়ার ১০৯ বার হাত বদলের মাধ্যমে ৪৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকার জিপিএইচ ইস্পাতের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯০ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ৬ লাখ ২৩ হাজার, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ১৭ লাখ ৬৪ হাজার , এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ ২৬ লাখ ৬০ হাজার, আলিফ ম্যানুফ্যাকচারিং৬৪ লাখ ৩৮ হাজার , বিবিএস কেবলস ২ লাখ ১৫ হাজার, ঢাকা ডাইং ২৬ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ৭ লাখ ১৯ হাজার, ডমিনেজ স্টিল ৬ লাখ ১০ হাজার, ডরিন পাওয়ার ১৪ লাখ ২৩ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ১ কোটি ২ লাখ ৪০ হাজার, ইস্টার্ন হাউজিং ১৫ লাখ ৩৫ হাজার, ফরচুন সুজ ৪৬ লাখ ১৬ হাজার , জেনেক্স ইনফোসিস ৩ কোটি ২৪ লাখ ৪৫ হাজার, আইডিএলসি ৫০ লাখ ৫ হাজার, ইফাদ অটোস ৩০ লাখ ৫০ হাজার, ইসলামিক ফিন্যান্স ২ কোটি ৪ হাজার, লংকাবাংলা ফিন্যান্স ৫ লাখ ১৯ হাজার, লিগ্যাসি ফুটওয়্যার ৬ লাখ ৬৪ হাজার, মালেক স্পিনিং২০ লাখ ৮০ হাজার, এমজেএলবিডি ২৭ লাখ ৯৫ হাজার, ন্যাশনাল হাউজিং ২৩ লাখ ৯০ হাজার, এনআরবিসি ব্যাংক ২ কোটি ২২ লাখ ১৯ হাজার, ওরিয়ন ফার্মা ৭২ লাখ ২৬ হাজার, পিপলস ইন্স্যুরেন্স ৫ লাখ ২৬ হাজার, পাওয়ার গ্রীড ২ কোটি ২৫ লাখ ৭১ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৩ কোটি ৩২ লাখ ৫৬ হাজার, সাইফ পাওয়ারটেক ২৪ লাখ ২৫ হাজার, স্যালভো কেমিক্যাল ১৮ লাখ ৩০ হাজার, শাশা ডেনিমস ৩১ লাখ ৩০ হাজার, সোনালী পেপার ১০ লাখ ২২ হাজার, স্কয়ার ফার্মা ৪ কোটি ৭১ লাখ ৪৮ হাজার, সামিট পাওয়ার ৯ লাখ ৯৪ হাজার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ লাখ ২৮ হাজার।