সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

করোনা কেড়ে নিলো আরও ২১ প্রাণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
করোনা কেড়ে নিলো আরও ২১ প্রাণ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে।

২১ জনের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে একজন ও বাসায় একজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭০৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হলো।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে আটজন, খুলনায় দুইজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর