শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের কণ্ঠস্বর: জিএম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের কণ্ঠস্বর: জিএম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন একজন নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সবসময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি নির্ভয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। অন্যায়, অসত্য আর অনৈতিকতার বিরুদ্ধে কখনো কথা বলতে ভয় পাননি। গণমানুষের কন্ঠস্বর হিসেবে তিনি দেশের রাজনীতির মাঠে সোচ্চার ছিলেন।

শুক্রবার (৮ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় স্বপ্ন দেখতেন শক্তিশালী জাতীয় পার্টি গণমানুষের আস্থা অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এজন্য তিনি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সবসময়ে চেষ্টা করেছেন। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারলেই প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু কখনো সত্য বলতে ভয় পায়নি। একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জিয়াউদ্দিন আহমেদ বাবলু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।

সভায় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। জাতীয় পার্টি একটি পরিবার হিসেবে ঐক্যবদ্ধ থাকবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিশ্বস্ত ও নির্ভীক সৈনিক।

কো-চেয়ারম্যান অ্যাড. কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাজনীতির মাঠে জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন আপসহীন। জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির মাঠে উজ্জ্বল ছিলেন তিনি। তাই সিলেটের উপ-নির্বাচনে শেষদিন পর্যন্ত সক্রিয় ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বাবলুর মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করব। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ঐক্যের শক্তি নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

কো-চেয়ারম্যান অ্যাড. মুজিবুল চুন্নু বলেছেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গণেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার অনবদ্য নেতৃত্ব প্রকাশ পেয়েছিল ছাত্রজীবনেই। আজীবন সংগ্রামী জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় দেশ ও মানুষের পক্ষেই কথা বলেছেন।

কো-চেয়ারম্যান অ্যাড. সালমা ইসলাম এমপি বলেছেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রাজনৈতিক উজ্জ্বল দিক নিয়ে একটি বই রচনা করতে হবে। এতে আগামী প্রজন্ম তার রাজনীতির সম্পর্কে জানতে পারবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু অমর হয়ে থাকবেন তার কল্যাণময় কর্মের মাঝে।

জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আলোচনা সভা বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, মো. সাহিদুর রহমান টেপা, মো. মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ মো. আব্দুল মান্নান, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, আলমগীর সিকদার লোটন, মো. এমরান হোসেন মিয়া, সৈয়দ দিদার বখত, মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, ড . নূরুল আজহার শামীম, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, জহিরুল আলম রুবেল, নূরুল ইসলাম তালুকদার এমপি, হেনা খান পন্নী, এড লাকি বেগম, প্রফেসর গোলাম মোস্তফা, নূর উদ্দিন আহমেদ, আতাউর রহমান আতা, লে. ক. সাব্বির আহমেদ, এড জহিরুল হক জহির, ভাইস চেয়াম্যান- মো. আরিফুর রহমান খান, আহসান আদেলুর রহমান আদেল এমপি, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও মো. বেলাল হোসেন।

সারাবাংলা/এএইচএইচ/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর