সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল আরও ৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
রাজশাহী মেডিকেল আরও ৫ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন তিনজন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে সেখানে কেই করোনা শনাক্ত হননি। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর