রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নওগাঁয় বিভিন্ন পুজা মন্ডপে অষ্টমীর কুমারী পূজা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
নওগাঁয় বিভিন্ন পুজা মন্ডপে অষ্টমীর কুমারী  পূজা শুরু


নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় বুধবার সকালে বিভিন্ন মন্ডপেমন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমীর কুমারী পূজা। সকালে পুজা মন্ডপগুলোর দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ দিয়ে শুরু হয় অষ্টমীর কুমারী পূঁজার নানান আয়োজন।

তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে করোনা মহামারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজন। অষ্টমীর কুমারী পূজায় পূজারি হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের ভীড় লক্ষ্য করা গেছে

। নওগাঁয় এ বছর ৮১৭ টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে।পঞ্জিকা অনুসারে এবারে দেবী দূর্গা আগমন ঘোটকে। যাবে দোলায় চড়ে। এরই মধ্যে বয়ে আনবে মানুষের জন্য মঙ্গলবার্তা। এমনটাই আশা সকলের।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর