শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

বিএসএনএল নিয়ে এল ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান, কী কী সুবিধা পাওয়া যাবে ? জেনে নিন– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
বিএসএনএল নিয়ে এল ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান, কী কী সুবিধা পাওয়া যাবে ? জেনে নিন– News18 Bangla


কলকাতা: করোনাকালে অধিকাংশ সংস্থাই ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পক্ষে ৷ তাই বাড়ি থেকেই এখন বেশি জায়গায় চলছে অফিসের কাজ ৷ আর তার জন্য প্রয়োজন ভালো স্পিডের ইন্টারনেট সার্ভিস ৷ ব্রডব্যান্ডে ফাইবার প্রযুক্তি এখন দেশের প্রায় সব জায়গাতেই এসে গিয়েছে ৷ সেই সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অফারেরও ছড়াছড়ি ৷

এই দৌড়ে পিছিয়ে নেই বিএসএনএল-ও ৷ গ্রাহকদের জন্য ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির সংস্থা ৷ যদিও এই প্ল্যান শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের এবং নতুন গ্রাহকদের জন্য ৷ আন্দামান ও নিকোবর সার্কলে বিএসএনএল তাদের সমস্ত ব্রডব্যান্ড প্ল্যানে বদল এনেছে ৷ পাশাপাশি গোটা দেশের জন্যই গত মাসে নতুন প্রোমোশনাল প্ল্যান এনেছে বিএসএনএল ৷ যা চলবে জুলাই ২০২১ পর্যন্ত ৷ সঙ্গে বিভিন্ন ‘এয়ার ফাইবার প্ল্যান’ তো রয়েছেই ৷

আন্দামান ও নিকোবর সার্কলে নতুন এই ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানে পাওয়া যাচ্ছে ১০ এমবিপিএস ডাউনলোড স্পিড এবং তারপর ৪০জিবি পর্যন্ত ৫১২ কেবিপিএসের FUP ডাউনলোড স্পিড ৷ এই প্ল্যান শুধুমাত্র সংস্থার নতুন গ্রাহকদের জন্য ৬ মাসের জন্য ৷ তারপর তারা ১৫০জিবি প্ল্যানের মধ্যে ঢুকে পড়বেন ৷

BSNL Bharat Fibre Rs 449 broadband plan: এই প্ল্যানকে ফাইবার বেসিক প্ল্যান বলা হচ্ছে ৷ ৩.৩ টিবি পর্যন্ত ৩০এমবিপিএস স্পিড এবং তারপর FUP স্পিড কমে যাবে ২ এমবিপিএস ৷ এই প্ল্যানে দেশের মধ্যে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাবেন গ্রাহকরা ৷

BSNL Bharat Fibre Rs 799 broadband plan:  এই প্ল্যানে ৩৩০০ জিবি পর্যন্ত স্পিড পাওয়া যাবে ১০০ এমবিপিএস ৷ তারপরে স্পিড কমবে ২ এমবিপিএস ৷

BSNL Premium Fibre Rs 999 broadband plan: বিএসএনএল ফাইবার প্রিমিয়াম ব্রডব্যান্ড প্ল্যানে ৯৯৯ টাকায় ৩৩০০ জিবি পর্যন্ত ২০০এমবিপিএস স্পিড পাওয়া যাবে ৷ সঙ্গে থাকছে Disney+ Hotstar-এর ফ্রি মেম্বারশিপ ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom