প্রথমেই খুলতে হবে ফাইল ম্যানেজার, এর পর সেখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ঢুকতে হবে, এর পর সেখানে WhatsApp-এর ফোল্ডার খুঁজে বার করতে হবে। এর পর সেখান থেকে ডেটাবেস ফোল্ডার খুলতে হবে। এর পর ইউজাররা নিজেদের পছন্দমতো নতুন নামও দিতে পারবে সেই পুরনো ব্যাক আপ ফাইলের। এর পর সেই নতুন ফাইল লেটেস্ট ব্যাক আপ হিসাবে WhatsApp-এ কাজ করবে। এর ফলে পুরনো মেসেজ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে নতুন মেসেজও সেই ফাইলে ব্যাক আপ হিসাবে জমা হতে থাকবে।