
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজ-খবর নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছে।