নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।






