সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

Gmail for Web gets new features offers users a better experience

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৪১ সময় দেখুন
Gmail for Web gets new features offers users a better experience


#কলকাতা: নতুন Gmail ওয়েব ফিচার (New Gmail Web Feature) প্রকাশ করল Google। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, Gmail ওয়েব ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে এই নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী বা ইউজাররা মেল পাঠানো (Send) এবং গ্রহণ করার (Receive) ক্ষেত্রে নতুন এবং উন্নত মানের সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, ইউজাররা নতুন অবতার চিপসের সুবিধাও পাবেন। আর Gmail-এর ইউজাররা মেল পাঠানোর সময় অন্যদের অ্যাড করার ক্ষেত্রেও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন ফিচারের মাধ্যমে মেল পাঠানোর সময় অন্যকে অ্যাড করার সময় ইউজাররা দেখতে পাবেন যে, যাঁকে অ্যাড করা হচ্ছে, সেই ব্যক্তি সংস্থার বাইরের লোক কিনা। আসুন এক নজরে দেখে নিই, এই নতুন ফিচার ফলে ইউজারদের কী কী সুবিধা দেবে।

নতুন অবতার চিপস (Avatar Chips):

Gmail-এ কোনও মেল কম্পোজ করার সময় যাকে সেটি পাঠানো হবে, তার নাম এবং ই-মেল অ্যাড্রেস নিয়ে ইউজাররা অনেক সময়ই বিভ্রান্তির সম্মুখীন হন। ইউজারদের এই ধরনের সমস্যা দূর করতে নিয়ে আসা হয়েছে নতুন অবতার চিপস (New avatar chips)। এর মাধ্যমে ইউজাররা মেল পাঠানোর সময় যাঁকে মেল পাঠাবেন, তার আইডেন্টিটি ভালো করে জেনে নিতে পারবেন। নতুন এই ফিচার গ্রুপ এবং একসঙ্গে অনেককে মেল পাঠানোর সময় এরর (Error) সমস্যা দূর করতে সহায়তা করবে।

মেল পাঠানোর সময় সতর্ক করা হবে:

নতুন এই ফিচারের ফলে Gmail-এর মাধ্যমে মেল পাঠানো আরও বেশি সহজ এবং সুরক্ষিত হবে। মেল করার সময় অন্য কারও কাছে যেন সেই মেল না-চলে যায়, আর জন্য Gmail-এর তরফে সেই অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করা হবে, যাকে ইউজাররা আগেও মেল সেন্ড করেছিল। এ ক্ষেত্রে ইউজারদের সুবিধার জন্য সেটি হলুদ রং দিয়ে হাইলাইট করে দেওয়া হবে। এর ফলে মেল করার সময় ইউজাররা সুরক্ষিত ভাবে সেটি পাঠাতে পারবে।

ডুপ্লিকেট মেল গ্রহীতাকে চিহ্নিত করা হবে:

নতুন এই ফিচারের মাধ্যমে Gmail-এর ইউজারদের সুরক্ষিত করার জন্য ডুপ্লিকেট মেল গ্রহীতাকে আইডেন্টিফাই করে তাকে নিজে থেকেই ডিলিট করে দেওয়া হবে। এর ফলে ইউজারদের নিজেদের থেকে আর সেই সব অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে না। এর ফলে পরবর্তী কালে আর সেই সব ডুপ্লিকেট মেল গ্রহীতার কাছে মেল যাবে না।

Google এর তরফে জানানো হয়েছে যে, এই নতুন ফিচার এখন শুধু ওয়েব ইউজারদের জন্য চালু হলেও পরবর্তী কালে এটি গুগল ওয়ার্কস্পেস (Google Workspace), জি স্যুট বেসিক (G Suite Basic) এবং বিজনেস কাস্টমারদের (Business Customers) জন্য চালু করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর