মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সোস্যাল ইসলামী ব্যাংকের ৩য় প্রান্তিকে ইপিএস ও এনএভি বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
সোস্যাল ইসলামী ব্যাংকের ৩য় প্রান্তিকে ইপিএস ও এনএভি বেড়েছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও এনএভি বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৮ টাকা। এ হিসাবে মুনাফা ০.০১ টাকা বেড়েছে।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৩ টাকা। এ হিসাবে মুনাফা ০.০৮ টাকা বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৮ টাকা ৩১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়েছে ০.৩৯ টাকা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৪.৭৪ টাকা।

২০১৯ ও ২০২০ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮২৪ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৮৪৪টি। এর মধ্যে ৩০ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ৬৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২৮ অক্টোবর কোম্পানিটির শেয়ারের সর্ব শেষ বাজার দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর