রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে পুলিশ ডে পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
ময়মনসিংহে পুলিশ ডে পালিত


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে”পালিত হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে  বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো ময়মনসিংহ রেঞ্জেও শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে পুলিশ লাইন, ময়মনসিংহ, ড্রিলশেডে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র  ইকরামুল হক টিটু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ,বিপিএম,ডিআইজি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মোঃ শফিকুর রেজা বিশ্বাস , মো. শাহ আবিদ হোসেন,বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,অধ‍্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম‍্যান, জেলা পরিষদ, ময়মনসিংহসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, পিপিএম-সেবা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর