মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :

রবি’র ইপিএস বেড়েছে ২৮ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬২ সময় দেখুন
রবি’র ইপিএস বেড়েছে ২৮ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৮ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৮ টাকা। এ হিসাবে মুনাফা ০.০৯ টাকা বা ১১৩ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৫ টাকা। এ হিসাবে মুনাফা ০.০৭ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬১ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর