রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

মুক্তাগাছায় ছোট বোনের বিয়েতে যেতে না পারায় বড় বোনের আত্মহত্যা , গৃহবধূর স্বামী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
মুক্তাগাছায় ছোট বোনের বিয়েতে যেতে না পারায় বড় বোনের আত্মহত্যা , গৃহবধূর স্বামী আটক



মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল , ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় ছোট বোনের বিয়ের দাওয়াতে যেতে না পারায় স্বামীর ওপর অভিমান করে মার্জিয়া সুলতানা তমা (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে নিহতের বাবা আবু তাহের তার মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা বিষয়ে থানায় মামলা দায়েরর ভিত্তিতে হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামী জহুরুল ইসলাম (২৬)কে আটক করেছে পুলিশ।
তবে পালিয়ে গেছেন নিহতের শ্বশুর।

শুক্রবার (০৫ নভেম্বর) রাতে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে গৃহবধূর বিষপানের এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত গৃহবধূ নাম মার্জিয়া সুলতানা তমা মুক্তাগাছা উপজেলার চারিপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।
নিহতের বাবার অভিযোগ, প্রায় ৯ মাস আগে মুক্তাগাছার গাবতলী চাঁদপুর সালুয়া গ্রামে তমা আক্তারের বিয়ে হয়। তার স্বামী নিজেকে মাস্টার্স পাস দাবি করলেও বিয়ের কিছুদিন পর প্রতারণা ধরা পড়ে। এ নিয়ে প্রায়ই সংসারে ঝগড়া লেগে থাকতো। এক
পর্যায়ে তমা তার বাবার বাড়ি চলে যায়। মাসখানেক আগে তমার স্বামী তাকে আবার ফিরিয়ে নিজ বাড়ি নিয়ে আসেন। শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তমার। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী ও তার পরিবার তমাকে বিয়েতে যেতে দেয়নি। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে নির্যাতনের শিকার । রে শুক্রবার বিকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।

তমার বাবা আবু তাহের বলেন, ‘নির্যাতনের কারণে তমাকে একবার আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। পরে দেনদরবার করে তাকে ফিরিয়ে নিয়ে যায়। আমার ছোট মেয়ের তামান্নার বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঝগড়া বাঁধলে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলেছে।’

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, তমার বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ
জানা যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর