প্রথমে দূষিত আঙুলের ছাপ তুলে ফেলা – বাইরে থেকে এসে সর্বদা আমাদের ডিভাইজটি পরিষ্কার করতে হবে। আমাদের ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ জীবাণুমুক্ত করার আগে অবশ্যই যা চোখে পড়ছে সেই সব গ্রিজ, ময়লা এবং ধুলো মুছে ফেলতে হবে, বিশেষ করে, ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার রাখতেই হবে। এ ক্ষেত্রে আমাদের ডিভাইজের সমস্ত ময়লা মুছে ফেলার জন্য শুকনো এবং নরম মাইক্রোফাইবার ব্যবহার করা উচিত। এমনকী, টিস্যু বা কাগজের তোয়ালে ব্যবহার করাও উচিত নয়, কারণ এটি আমাদের ডিভাইজের স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে।