Isopropyl Alcohol ঢালার পর বাইক প্রথম চেষ্টাতেই স্টার্ট হয়ে যায়। অনেকে বলতে পারেন, Carburettor-এর ভিতর যে সামান্য পেট্রোল থাকে তাতেই বাইক স্টার্ট হয়েছে। সেই যুবক সিদ্ধান্ত নেন, ১-২ কিমি বাইক চালাবেন। যাতে Carburettor-এর পেট্রোল শেষ হয়ে যায়। ২-৩ কিমি পর সাইলেন্সর থেকে অ্যালকোহলের গন্ধ ছাড়তে থাকে। শুরুতে বাইকে ঝটকা শুরু হয়। তার পর ঘন ঘন বাইক বন্ধ হচ্ছিল। তবে কিছুদূর চলার পর Isopropyl Alcohol-এ বাইক চলতে থাকে।