সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মমেকে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
মমেকে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ২ জন ময়মনসিংহ জেলার এবং ১ জন নেত্রকোণা জেলার বাসিন্দা। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭৮টি নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার মোখলেসুর রহমান (৬০), হৃদয় মিয়া (২৫) ও নেত্রকোণা সদরের প্রদীপ (৬৫)। ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২ জন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৩ জন। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭৮টি নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর