শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩২১ সময় দেখুন
‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আইন গঠনের পক্ষে আমরা। তবে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হলে কমিটির সদস্যদের নিরপেক্ষ থাকতে হবে। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তা সরকারের সবগুলো নির্বাচন প্রমাণ করেছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন তার দলের জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, ‘৪ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলন করার কথা ছিল। তা স্থগিত করা হয়েছে। জানুয়ারির শেষ দিকে দলটির জাতীয় সম্মেলন করা হবে।’

তিনি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমরা একটি মঞ্চ করব। অথবা জাতীয় ঐক্যফ্রন্ট কার্যকর করার জন্য শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে কবে এ বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। আর তা না হলে দেশের সংকট শুরু হবে। জনগণ বিক্ষুব্ধ হলে দেশ ভয়াবহ সংকটের দিকে এগোবে। তখন দাবি আদায়ের জোরালো আন্দোলন হবে।’

ড. কামাল বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর কারণে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছুর মূল্য বাড়িয়েছে। সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেলের দাম বাড়ানো সরকারের উচিত হয়নি।’ এ সময় তিনি জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর