মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নকশিকাঁথা, জামদানি ও পাটজাত পণ্য প্রদর্শন করবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
নকশিকাঁথা, জামদানি ও পাটজাত পণ্য প্রদর্শন করবে বাংলাদেশ


নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ৪০তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (আইআইটিএফ)-২০২১-এ বিভিন্ন বাংলাদেশী পণ্য বিশেষ করে দেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, জামদানি শাড়ি, ঢাকাই মসলিন শাড়ি, পাট ও কাঠের কারুকাজ প্রদর্শিত হবে।

ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও) নতুন হল সহ ৭০,০০০ বর্গমিটারের বেশি আয়তনের এলাকায় মেলার আয়োজন করবে। স্থানীয় অংশগ্রহণকারীদের সাথে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশ আইআইটিএফ- ২০২১-এ তাদের পণ্যের সাথে অংশগ্রহণ করছে, যারা অন্যান্য পণ্যের পাশাপাশি তাদের বিভিন্ন রাজ্যের ভারতীয় ঐতিহ্যবাহী পণ্য পণ্য প্রদর্শন করবে।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ) প্রদর্শক ও দর্শনার্থী অংশগ্রহণের দিক থেকে বিশ্বের বৃহত্তম বাণিজ্য মেলাগুলোর অন্যতম।

এ বছর আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন, কিরগিজস্তন, নেপাল, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া ও তুরস্ক- এ নয়টি দেশ মেলায় অংশ নিচ্ছে।

এবারের মেলায় পণ্য নিয়ে অংশ নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র মাধ্যমে পাঁচটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন, প্রাণ এগ্রো লিমিটেড, আধুনিক জামদানি ও থ্রি পিস, আধুনিকা, জেডএম ট্রেডার্স।

বাংলাদেশের স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে, নকশিকাঁথা, জামদানি, ঢাকাই মসলিন, মিরপুর কাতান, রাজশাহী সিল্ক, বুটিক ও সব ধরনের শাড়ি, পাটের পণ্য, কাঠের কারুপণ্য এবং পানীয়, মিষ্টান্ন ও রান্নার আইটেম।

বাণিজ্য মেলার কার্যদিবস ১৩-১৮ নভেম্বর এবং সাধারণ জনগণের জন্য ১৯-২৭ নভেম্বর। সূত্রঃ অনলাইন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর