Facebook-এর এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এই পেমেন্ট ফিচার চালু করলেও, ভারতে তা এখনও বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তাই এই পেমেন্ট ফিচারটিকে জনপ্রিয় করার জন্য WhatsApp-এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Google-এর পেমেন্ট অ্যাপ Google Pay ইতিমধ্যেই ভারতে বেশ জনপ্রিয়। এই পেমেন্ট অ্যাপটিতে রয়েছে নানা ধরনের ফিচার। এর ইউজাররা অনেক আগে থেকেই ক্যাশব্যাকের মতো সুবিধা পেয়ে আসছেন। ভারতে WhatsApp তাদের পেমেন্ট ফিচারটিকে জনপ্রিয় করার জন্য, এবার চালু করতে চলেছে ক্যাশব্যাকের সুবিধা। এর ফলে WhatsApp পেমেন্ট ইউজাররাও ক্যাশব্যাক কুপনের সুবিধা পাবেন।