সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

know How to Block SBI ATM Card Registered mobile number a must – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৫২৯ সময় দেখুন
know How to Block SBI ATM Card Registered mobile number a must – News18 Bangla


#কলকাতা: ডেবিট কার্ড নিঃসন্দেহে আমাদের অর্থের চাবিকাঠি। তাই একে নিরাপদ রাখা খুবই জরুরি। সে ক্ষেত্রে কখনও আমাদের অজ্ঞাতে আর্থিক লেনদেন হলে দ্রুত ডেবিট কার্ড ব্লক করে দেওয়া উচিত। তার জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। এবার থেকে ডেবিট কার্ড ব্লক (Block ATM Card) করার জন্য ব্যবহারকারীরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে নিজেই ডেবিট কার্ড ব্লক (Block ATM Card) করতে পারেন।

কী ভাবে SBI ডেবিট কার্ড ব্লক করা যাবে?

১. ব্যবহারকারীর রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বরে ১৮০০ ১২৩৪ ডায়াল করতে হবে।

২. SBI ডেবিট কার্ড ব্লক করার জন্য শূন্য প্রেস করতে হবে।

৩. ২টি বিকল্প থাকবে

রেজিস্টার করা মোবাইল নম্বর এবং কার্ড নম্বর ব্যবহার করে ডেবিট কার্ড ব্লক করতে ১ প্রেস করতে হবে বা রেজিস্টার করাত মোবাইল নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কার্ড ব্লক করতে ২ প্রেস করতে হবে।

আরও পড়ুন – লাস্ট সিন ফিচারকে দেখতে পাবে, ইউজারকেই এবার ঠিক করতে দেবে WhatsApp

৪. যদি ব্যবহারকারীর রেজিস্টার করা মোবাইল নম্বর এবং কার্ড নম্বর ব্যবহার করে কার্ড ব্লক করতে হয় তবে ১ টিপতে হবে এবং এটিএম কার্ডের শেষ ৫টি সংখ্যা যোগ করতে হবে।

৫. নিশ্চিত করতে ১ প্রেস করতে হবে।

৬. ব্লক করা এটিএম কার্ডের শেষ ৫টি সংখ্যা পুনরায় প্রবেশ করতে ২ প্রেস করতে হবে, এর পরেই কাজ শেষ!

তার পর ব্যবহারকারী SBI থেকে একটি বার্তা পাবেন যে তাঁর কার্ড সফলভাবে ব্লক করা হয়েছে। একটি ব্লকিং নিশ্চিতকরণ মেসেজ ব্যবহারকারীর মোবাইল ফোনে পাঠানো হবে।

‘প্রেস ১’ বিকল্পের অধীনে কী ভাবে একটি বিকল্প SBI ডেবিট কার্ড পাওয়া যাবে?

১. ব্যবহারকারীকে জিজ্ঞাসা করা হবে, “আপনি কি একটি বিকল্প কার্ডের জন্য আবেদন করতে চান”

আরও পড়ুন – একটানা অভ্যাসে বিরতি, Instagram আনছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নয়া ফিচার!

২. ‘বিকল্প কার্ডের জন্য আবেদন করতে ১ টিপুন’

৩. ‘পূর্ববর্তী মেনুর জন্য ৭ টিপুন’

৪. ‘প্রধান মেনুর জন্য ৮ টিপুন’

৫. ব্যবহারকারী ১ প্রেস করলে তাকে জন্মের বছর লিখতে হবে।

৬. ডেবিট কার্ডটি ব্যবহারকারীর রেজিস্টার করা ঠিকানায় পাঠানো হবে এবং SBI কার্ড বিকল্প কার্ডের জন্য চার্জ নেবে।

৭. ‘নিশ্চিত করতে ১ টিপুন’

৮. ‘অনুরোধ বাতিল করতে ২ টিপুন’

এর পর আবেদকের কার্ড (Block ATM Card) রিকোয়েস্ট সফলভাবে পাঠানো হবে এবং আবেদককে একটি SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর