নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৮২ পয়সা এবং এনএভি বেড়েছে ২.৮৩ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২ টাকা ০১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮২ পয়সা।
এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋনাত্তক ২ টাকা ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ঋনাত্তক ৩ টাকা ৬৯ পয়সা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ২৪ পয়সা। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির এনএভি বেড়েছে ২ টাকা ৮৩ পয়সা।






