রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৩ জন রোগী ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৩ জন রোগী ভর্তি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ১০৩  জন রোগী ভর্তি হয়েছে ।

এর মধ্যে  গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ৮৪ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৯ জন।
চলতি বছরে আজ পর্যন্ত  ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার  জন  ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২৫ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছে।

ঢাকার  সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে  ৪৩৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৪ জন ভর্তি রয়েছে। এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর